গলাচিপায় বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন এমপি | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন এমপি

গলাচিপায় বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন এমপি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় নিজস্ব অর্থায়নে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে এসএম শাহজাদা উপজেলার সকল মন্ডপে তিনটি করে সিসি ক্যামেরা বিতরণ করেন। উপজেলা প্রশাশনের আয়েজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারি কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল সরকার, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সঞ্জিব দাস, ডাকুয়া ভবানী খোলা কালি মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী প্রমূখ।

সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারন সম্পাদক সমিত কুমার দত্ত মলয়। সরকারি কর্মকর্তা, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি-সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস এম শাহজাদা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভ্রাতৃপ্রতিম বসবাস করি। আসন্ন শারদীয় দুর্গা উৎসব অনন্দঘন ও শন্তিপূর্ণ পরিবেশে উদযাপনের আশা ব্যক্ত করেন, ধর্ম যার যার, উৎসব সবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!