গলাচিপায় পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
গলাচিপায় পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

গলাচিপায় পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জেলা পুলিশ সুপার কর্তৃক পূজা মন্ডপ পরিদর্শনে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টায় গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ীর শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন। জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম গলাচিপা পৌরসভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোরশেদ তোহা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম পূজা উপলক্ষে নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলে থাকেন যে, ধর্ম যার যার উৎসব সবার। এই শ্লোগানকে সামনে রেখে আপনারা সবাই মিলেমিশে শারদীয় দুর্গাপূজা পালন করবেন, সবার সাথে সম্প্রীতি বজায় রাখবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!