আমতলীতে গাছে দোলনা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমতলীতে গাছে দোলনা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩

আমতলীতে গাছে দোলনা তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩

আমতলী প্রতিনিধিঃ বাচ্চাদের দোলনা তৈরিকে কেন্দ্র করে দুই শিক্ষক পরিবারের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষকসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষককে স্বজনরা উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের বাসুগী গ্রামে রবিবার সকালে।

জানাগেছে, আমতলী পৌর শহরের বাসুগী গ্রামের খলিলুর রহমানের গাছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান তার ছেলের জন্য রশি দিয়ে দোলনা তৈরি করে। ওই দোলনা তার চাচা খলিলুর রহমান খুলে ফেলে। এতে ক্ষুব্ধ হয় শিক্ষক আব্দুর রহমান। এ নিয়ে রবিবার সকালে খলিলুর রহমান ও তার ভাতিজা শিক্ষক আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের বাসুগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, ছোটনীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ও খলিলুর রহমান আহত হয়। আহত তিনজনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিদ্দিকুর রহমান ও আব্দুর রহমানকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আহত দুই শিক্ষক সম্পর্কে চাচাতো ভাই।

আহত শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, আমার বৃদ্ধ বাবাকে আব্দুর রহমান লোকজন নিয়ে মারধর করে। আমি বাবাকে রক্ষায় এগিয়ে গেলে আমাকেও পিটিয়ে গুরুতর জখম করেছে।

আব্দুর রহমান বলেন, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম এমন মুহুর্তে সিদ্দিকুর রহমান ও তার লোকজন আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মেহেরীন আশ্রাফ বলেন, গুরুতর আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!