কলাপাড়ায় কমিউনিটি পুলিশি ডে পালিত | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
কলাপাড়ায় কমিউনিটি পুলিশি ডে পালিত

কলাপাড়ায় কমিউনিটি পুলিশি ডে পালিত

আপন নিউজ অফিসঃ “পুলিশ জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলাপাড়া থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানার সামনে শেষ হয়। পরে কলাপাড়া থানা হল রুমে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

আলোচনা সভায় কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান (এমপি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া। সঞ্চালনা করেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম-পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!