গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

গলাচিপায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আগামী শীতকালীন রবি মৌসুমে ৫ হাজার ১২৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ সরিষা, খেসারি ডাল, মুগ ডাল, গম, ভুট্টা, চিনা বাদাম, সয়াবিন বীজ বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা- দশমিনা পটুয়াখালী -১১৩ আসনের এস এম শাহজাদা এমপি।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আকরামুজ্জামান, এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কাওসার তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের স্বপ্ন পূরণে, বাংলার কৃষক মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে সকল ঋতুতে বিনামূল্যে আমন, আউশ, রবিশস্য সহ হারভেস্টার মেশিন, যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!