আমতলীতে ৮টি শিক্ষা ভবনের উদ্বোধন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ৮টি শিক্ষা ভবনের উদ্বোধন

আমতলীতে ৮টি শিক্ষা ভবনের উদ্বোধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার একটি কলেজ ও সাতটি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ ভবনের উদ্বোধন করেছেন।

আমতলী সরকারী কলেজ মিলনায়তনে ভবনগুলোর উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড.এমএ কাদের মিয়া, ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ইউটি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার ও সাংবাদিক হোসাইন আলী কাজী প্রমুখ।

নবনির্মিত ভবনগুলো হলো দক্ষিণ রাওঘা, উত্তর চালিতাবুনিয়া, হালিমা খাতুন, হরিদ্রাবাড়িয়া, পুর্ব মহিষডাঙ্গা, উত্তর রাওঘা ও পশ্চিম গাজীপুর অগ্রদুত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বহুতল বিশিষ্ট আমতলী সরকারী কলেজের একাডেমিক ভবন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!