গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়

গলাচিপায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় জেলা প্রশাসকের শুভাগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানালেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর ডাকুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বজিৎ রায়।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ডাকুয়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সন্তোষ প্রকাশ করে উন্নয়নের ধারা অব্যহত রাখার পরামর্শ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!