শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় উপকূল বাতিঘর নামে স্মার্ট কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উদ্বোধন

গলাচিপায় উপকূল বাতিঘর নামে স্মার্ট কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপকূল বাতিঘর নামে গলাচিপা উপজেলার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপকূল বাতিঘর পরিকল্পনা, বাস্তবায়নকারী মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

এসময় আরো উপস্থিত থাকেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ নাছিম রেজা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সরকারি ডিগ্রি কলেজের অধক্ষ্য মোঃ ফোরকান কবির, থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার।

উল্লেখ্য, উপকুল বাতিঘর গনগ্রন্থাগারের সুবিধাসমূহ বই, পত্রিকা, ও ম্যাগাজিন পড়ার সুবিধা ও ধার নেয়ার সুযোগ। কমপক্ষে ১০ হাজার ই-বুক ( ইলেকট্রনিক), ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্য ভিডিও টিউটোরিয়াল। ফ্রি ওয়াইফাই জোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। সপ্তাহে একদিন গলাচিপা স্কিল ল্যাবের আয়োজনে পাঠচক্র, শিক্ষার্থীদের শেখা ও শেখানোর সুযোগ। কমিউনিটি রেডিও (জ্ঞানভিত্তিক প্রচার) ও অনলাইন প্লাটফর্ম। সততা স্টোর ( নিজে নিজে বই ধার ও ফেরত)। কমপক্ষে ৫ টি বই দানের মাধ্যমে সদস্য পদ লাভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই গণগ্রন্থাগারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!