তালতলীতে সড়ক দু.র্ঘট.নায় ব্যবসায়ী নি.হ.ত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে সড়ক দু.র্ঘট.নায় ব্যবসায়ী নি.হ.ত

তালতলীতে সড়ক দু.র্ঘট.নায় ব্যবসায়ী নি.হ.ত

আমতলী প্রতিনিধিঃ তালতলী-ছোটবগী আঞ্চলিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন (২৮) নামের মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায়।

জানাগেছে, তালতলী উপজেলা সড়কের বাসিন্দা রফিক মুন্সির ছেলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে তালতলী ফিরছিল। পথিমধ্যে তালতলী-ছোটবগী আ লিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সাখাওয়াত সিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। এতে তার মুখমন্ডলে গুরুতর জখম হয়।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আইরিন আলম বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় আহত সাখাওয়াতকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খাঁন বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবার বাড়ী নিয়ে গেছে। বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!