সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
বরগুনা-১ আসনের স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ

বরগুনা-১ আসনের স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ

আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ শুরু হয়েছে। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বুধবার এ নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়।

জানাগেছে, গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ওই দিনই নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল ধরনের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারনের নির্দেশ দেন। কিন্তু বরগুনা- ১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনী এলাকার স্বাম্ভব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করেনি। ওই নোটিশে উল্লেখ আছে, নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী (পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেইট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোক সজ্জা) স্বাম্ভব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে। কিন্তু স্বাম্ভব্য প্রার্থী সাংসদ অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাড. কামরুল আহসান মহারাজ, খলিলুর রহমান, এসএম মশিউর রহমান শিহাব নোটিশ জাড়ির ছয় দিন পেরিয়ে গেলেও তা অপসারণ করেনি। গত বরিবার বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণের নোটিশ দিয়েছেন। কিন্তু স্বাম্ভব্য প্রার্থীরা তার নোটিশও উপেক্ষা করছেন। স্বাম্ভব্য প্রার্থীরা প্রচারনা সামগ্রী অপসারণ না করায় বুধবার আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বিদ্যমান নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করা শুরু হয়েছে।

বুধবার আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা দেছে,  গাছ ও বিদ্যুতের খুটির সঙ্গে লটকানো স্বাম্ভব্য প্রার্থীদের ব্যানার ও ফেষ্টুন অপসারণ করছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, নির্বাচন কমিশনের দেয়া নোটিশের নির্দেশ মোতাবেক স্বাম্ভব্য প্রার্থীদের বিদ্যমান নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!