আগুন কেড়ে নিলো আমতলীর প্রতিবন্ধীর মাথা গোঁজার ঠাই; অল্পের জন্য তিনটি জীবন রক্ষা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
আগুন কেড়ে নিলো আমতলীর প্রতিবন্ধীর মাথা গোঁজার ঠাই; অল্পের জন্য তিনটি জীবন রক্ষা

আগুন কেড়ে নিলো আমতলীর প্রতিবন্ধীর মাথা গোঁজার ঠাই; অল্পের জন্য তিনটি জীবন রক্ষা

আমতলী প্রতিনিধিঃ আগুন কেড়ে নিলো প্রতিবন্ধি বিধবা মনোয়ারা বেগমের (৬৫) মাথা গোঁজার ঠাই। অল্পের জন্য রক্ষা পেল তিনটি জীবন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে আমতলী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামে।

জানাগেছে, আমতলী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামের মৃত্যু পনু আকনের শারীরিক প্রতিবন্ধি বিধবা স্ত্রী মনোয়ারা বেগম দুই নাতনি মিম ও ফারজানাকে নিয়ে একটি টিন সেডের ঘরে বসবাস করে আসছে। বৃহস্পতিবার রাতে ওই ঘরে তারা ঘুমিয়ে ছিল। বিদ্যুতের সট সার্কিট থেকে ওই রাতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পরে। আগুনের তাপ পেয়ে বিধবা মনোয়ারা, শিশু মীম ও ফারজানা ঘুম থেকে জেগে ডাক চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। পরে আমতলী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘন্টাখানেক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে বিধবার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বিধবাকে আর্থিক সহায়তা ও মুজিব বর্ষের আশ্রায়নের ঘর দেয়ার আশ্বাস দেন।

বিধবা মনোয়ারা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর সব শ্যাল অইয়্যা গ্যাছে। ব্যাডার আলহে একটু ঘর হেডাও পুইর‌্যা গ্যাছে। মুই এ্যাহন কোম্মে থাকমু। ম্যানে না উডাইলে মুই ও মোর দুই নাতনি পুইর‌্যা মইর‌্যা যাইতাম।

আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা বলেন, বিধবা মনোয়ারা বেগমের আর কিছুই রইলো না। তার স্বামীর শেষ সম্বল মাথা গোজার ঠাঁইটুকু আগুনে পুড়ে গেছে। তিনি আরো বলেন, বিধবা মনোয়ারাকে মুজিব বর্ষের একটি ঘর দিলে শেষ জীবনে ভালোভাবে কাটাতে পারবে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বিধবা নারীকে আর্থিক সহায়তা করা হবে। তিনি আরো বলেন, ওই বিধবা প্রকৃত ভুমিহীন হওয়ার তাকে মুজিব বর্ষের আশ্রায়ণ প্রকল্পের ঘর দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!