গলাচিপায় সরকারী গাছ নিয়ে জামিনদারের নয়-ছয়; রয়েছে আত্মগোপনে | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় সরকারী গাছ নিয়ে জামিনদারের নয়-ছয়; রয়েছে আত্মগোপনে

গলাচিপায় সরকারী গাছ নিয়ে জামিনদারের নয়-ছয়; রয়েছে আত্মগোপনে

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সরকারি গাছ নিয়ে নয়-ছয় করছে জামিনে রাখা মোঃ মাহাতাব হোসেন। কতৃপক্ষের অনুমতি ছাড়া নিদিষ্ট স্থান থেকে গভীর রাতে স্থানান্তর করে সংশ্লিষ্ট ইউ পি সদস্যকে ফাঁসানোর চেষ্টা। এ নিয়ে তর্কবিতর্ক হামলা-মামলা ও আহত দুই।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা গ্রামে বন বিভাগের কিছু সরকারি গাছ খন্ডিত অংশ সংরক্ষিত রাখার জন্য স্থানীয় জেলে মাহাতাব হাওলাদার এর হেফাজতে রাখা হয়েছিল।

১২ নভেম্বর স্থানীয় ইউ পি সদস্য মোঃ ফারুক হোসেন তার বাড়ির কিছু গাছ ব্যাবহারিক কাজের জন্য ঠেলা গাড়িতে স্ব-মিলে নিয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে  বন বিভাগের গচ্ছিত গাছের টুকরো সরিয়ে ফেলে চোরার অপবাদে ফাঁসানোর চেষ্টা চালায় কুচক্রী মহল।

এই খবর ছড়িয়ে পরছে এলাকার গন্যমাণ্য ব্যাক্তিদের সহায়তায় পানপট্টি লঞ্চ ঘাটের এক ব্যাবসায়ীর সিসি ক্যামেরা দেখা যায় গভীর রাতে ট্রলি গাড়িতে বন বিভাগের গচ্ছিত গাছের টুকরো অজ্ঞাত স্থানে  নেওয়ার তথ্য পাওয়া যায়।এ সময় বন বিভাগ কতৃপক্ষ খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে খণ্ডিত অংশ গুলো জব্দ করে পক্ষিয়া অফিস চত্বরে নিয়ে যায় বলে জানান আব্দুল রব।

বিষয়টি নিয়ে  ইউ পি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, কুচক্রী মহলে সাথে তার লোকজনের সাথে তর্কবিতর্ক মারামারিতে দু’জন আহত হয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও পাল্টা-পাল্টি মামলা করা হয়েছে।

বন বিভাগের ফরেস্ট গার্ড মোঃ শামসুল হক জানান সংরক্ষিত কিছু গাছের টুকরো জব্দ করেছি,তালিকা অনুযায়ী সকল মালামাল না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!