আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ১২৬ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ১২৬

আমতলীতে জিপিএ-৫ পেয়েছে ১২৬

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে আমতলী সরকারী কলেজ থেকে ১১৬ এবং বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট এক হাজার এক’শ ৭৮ পরীক্ষার্থীর মধ্যে ৯’শ ৬৬ পাশ এবং ২’শ ১৩ জন ফেল করেছে।

জানাগেছে এ বছর উপজেলার এইচএসসি পরীক্ষায় পাঁচটি কলেজ থেকে ১ এক হাজার এক’শ ৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আমতলী সরকারী কলেজ থেকে ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪২ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন পরীক্ষার্থী। এক’শ ৬৪ জন ফেল করেছে। বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৯৭ জন পরীক্ষার্থীদের মধ্যে এক’শ ৭৬ জন উত্তীর্ণ হয়। জিপিএ -৫ পেয়েছে ১০ জন পরীক্ষার্থী। ২১ জন ফেল করেছে। ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজ থেকে ৮৩ জন পরীক্ষার্থী মধ্যে পাশ করেছে ৭৫ জন। ৮ জন ফেল করেছে। টিয়াখালী কলেজ থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৮ জন পাশ। ১৮ জন ফেল করেছে। উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন পাশ এবং ১ জন পরীক্ষার্থী ফেল করেছে।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ ফেরদৌসি আক্তার ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ভালো পাঠদানের ফলেই ছাত্রীরা ভালো ফলাফল করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!