আমতলীতে আগুনে গৃহহারা দুই বিধবা নারী পেল সরকারী অনুদান | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে আগুনে গৃহহারা দুই বিধবা নারী পেল সরকারী অনুদান

আমতলীতে আগুনে গৃহহারা দুই বিধবা নারী পেল সরকারী অনুদান

আমতলী প্রতিনিধিঃ আগুনে গৃহহারা দুই বিধবা মনোয়ারা বেগম (৬৫) ও রেহেনাকে ২০ হাজার টাকা সরকারী অনুদান দেয়া হয়েছে। রবিবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জানাগেছে, গত বৃহস্পতিবার আমতলী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামের বিধবা মনোয়ারা বেগম ও বিধবা রেহেনা বেগমের ঘর বিদ্যুতের আগুনে পুড়ে যায়। এতে তারা গৃহহীন হয়ে পরে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই দুই বিধবা নারীকে গৃহ নির্মাণে সরকারীভাবে সহায়তার উদ্যোগ নেন। রবিবার বিকেলে তিনি বিধবা মনোয়ারাকে ১৫ হাজার ও রেহেনাকে ৫ হাজার টাকার সরকারী অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা।

বিধবা মনোয়ারা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, স্যারো মোরো টাহা দেছে। মুই এই টাহা দিয়া নতুন কইর‌্যা ঘর বানাইতে পারমু। মুই স্যারের কাছে একটা পাহা ঘর চাই। স্যারো মোরে পাহা ঘর দেলে মুই শেষ জীবনে ভালো থাকতে পারমু।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘর পুড়ে যাওয়া দুই বিধবাকে সরকারীভাবে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়াও ওই বিধবাদের ঘর তুলতে টিনসহ আরো আর্থিকভাবে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!