আমতলীতে আদালতের নির্দেশে পাঁচটি ঘর উচ্ছেদ – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক
আমতলীতে আদালতের নির্দেশে পাঁচটি ঘর উচ্ছেদ

আমতলীতে আদালতের নির্দেশে পাঁচটি ঘর উচ্ছেদ

আমতলী প্রতিনিধিঃ আদালতের নির্দেশে আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকার পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার  আমতলী সহকারী জজ আদালতের বিচারক মোঃ সিহাবুর রহমানের নির্দেশে এ ঘরগুলো উচ্ছেদ করা হয়।

জানাগেছে, আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকার ৬২৬ নং খতিয়ানের ৫৩৮ নং দাগের ১০ শতাংশ জমিতে মাহবুবুর রহমান হিমু গাজী, মনির গাজী, মাহফুজা বেগম, মিনারা বেগম ও রাজ্জাক হাওলাদার ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল। ওই জমি সফিউল আলম সোহেল গাজী তার দাবী করে আমতলী সহকারী জজ আদালতে ২০২১ সালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি গত ১৬ নভেম্বর তার পক্ষে রায় পান। মঙ্গলবার সহকারী জজ আদালতের নির্দেশে ওই ঘর গুলো উচ্ছেদ করা হয়। এ সময় ওই এলাকায় শত শত মানুষ ভীর করেন।

মামলার বাদী সফিউল আলম সোহেল গাজী আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত আমাকে আমার ন্যয্য অধিকার ফিরিয়ে দিয়েছেন।

মামলার বিবাদী পক্ষের মিনারা বেগম, আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আমাদের রায় থাকা সত্তে¡ও জোরপুর্বক ঘর বাড়ী উচ্ছেদ করা হয়েছে। আমরা ন্যায্য বিচার পাইনি।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফারুক আহম্মেদ বলেন, দেওয়ানী ডিক্রীজাড়ি ৭/২০২৩ নং মোকাদ্দমার গত ১৬ নভেম্বর তারিখের আদেশ মোতাবেক পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!