আমতলীতে নৌকার প্রার্থীকে গণসংবর্ধনা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে নৌকার প্রার্থীকে গণসংবর্ধনা

আমতলীতে নৌকার প্রার্থীকে গণসংবর্ধনা

আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার আমতলী চৌরাস্তায় কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে তাকে গণ সংবর্ধণা দেয়া হয়।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ২২ জন স্বাম্ভব্য প্রার্থী মনোনয়ন ফরম  জমা দেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেন। এ উপলক্ষে আমতলী উপজেলা বাসীর পক্ষ থেকে বাঁধঘাট চৌরাস্তায় প্রধান অতিথি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গণ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম এ্যাটম, তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুছা, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আখতাজ্জামান বাদল খাঁন, সাংগঠনিক সম্পাদক  বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, মহিলা বিষয়ক  সম্পাদক সোহেলী পারভীন মালা, আওয়ামীলীগ সদস্য আসাদুজ্জামান মিন্টু মল্লিক,  গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান লিটন প্রমুখ।

এর আগে নির্বাচনী এলাকার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয়ে অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়ী বহরে তিনি আমতলী চৌরাস্তায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মতভেদ ভুলে নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনা লের উন্নয়নের রুপকার। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে আবারো তাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!