আমতলীতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছা ত্রী র গ*লায় ফাঁস; রহস্য উদঘাটনের দাবী এলাকাবাসীর | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছা ত্রী র গ*লায় ফাঁস; রহস্য উদঘাটনের দাবী এলাকাবাসীর

আমতলীতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছা ত্রী র গ*লায় ফাঁস; রহস্য উদঘাটনের দাবী এলাকাবাসীর

আমতলী প্রতিনিধিঃ আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কালিবাড়ী গ্রামে শুক্রবার সকালে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানাগেছে, উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওইদিন  রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সারা পাচ্ছিল না। পরে মা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে যায়। তাৎক্ষনিক মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ওই বাড়ীতে গতকাল রাতে ঝগড়া ঝাটি ও ডাকাডাকির শব্দ শুনেছি।

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লার বলেন, কি কারনে গলায় ফাঁস দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে তা আমি জানিনা?

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!