বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

আমতলীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

আমতলী প্রতিনিধিঃ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।  এ দিবস উপলক্ষে র‌্যালী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কঙ্কাবতি বিশ্বাস, সারমিন নাহার রেবা, ফাতেমা বেগম, জয়নব বিবি ও নাজমুন নাহার এ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ ফেরদৌসি আক্তার, প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!