সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে হুমায়ুন সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে হুমায়ুন সভাপতি ও কামাল সাধারণ সম্পাদক

আমতলী প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি আমতলী উপজেলা শাখার নির্বাচনে হুমায়ুন কবির সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। শনিবার হাসপাতাল সড়কের সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার গাজী মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় শনিবার সকাল ১০ থেকে  শুরু করে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে এক’শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম কাওসার, আব্দুস সালাম হাওলাদার, জসিম উদ্দিন হাওলাদার, আসাদুজ্জামান জাফর, মামুন বিশ্বাস ও রুহুল আমিন হাওলাদার। ১১০ জন ভোটারের মধ্যে হুমায়ুন কবির ৭২ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি দেলোয়ার হোসেন খাঁন পেয়েছেন ৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাসুদ রানা পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুল ইসলাম ও কোষাধাক্ষ পদে জাকারিয়া বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার গাজী রফিকুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করলাম। ছোট্ট পরিসরে হলেও এ নির্বাচন মানুষকে উৎসাহ জোগাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!