শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন

গলাচিপায় আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় “শেখ হাসিনা বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ ২০২৩-২০২৪ অর্থ বছর এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গলাচিপা সরকারী খাদ্য গুদামে আনুষ্ঠানিকতা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা মো. মাহামুদুল হাসান সিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা কৃষি কর্মকতা আরজু আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মো. আকরামুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু দিলীপ বণিক, গলাচিপা খাদ্য গুদামের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. রুবেল মিয়া, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবি, গলাচিপার বিভিন্ন হাট বাজারের ইজারাদার ও ডিলার সহ আরো অনেকে।

এ সময় খাদ্য গুদামের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ২০২৩-২০২৪ অভ্যন্তরীন চলতি আমন ধান-চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে চাল ৮ শত ৯ মেট্রিক টন যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা এবং ধান ১ হাজার ৮৭ মেট্রিক টন যার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা হারে সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ৩ টন মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে। ধান-চাল সংগ্রহ অভিযান শুরু ১১ ডিসেম্বর ২০২৩ শুরু হয়ে পুরো মৌসুম চলমান থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!