ভারত থেকে ৬ ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ভারত থেকে ৬ ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি

ভারত থেকে ৬ ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ পেট্রপোল-বেনাপোল দিয়ে আমদানিকৃত ৬টি ট্রাকে ৮৪ মেঃ টন বিস্ফোরক দ্রব্য ২ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে ফালাসের অপেক্ষায় রয়েছে।

(৯ ডিসেম্বর) শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকের এ চালানটি আমদানি করেন দিনাজপুরের গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ট্রাক গুলি দাঁড়িয়ে আছে।

বেনাপোল স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোলের মেসার্স নাজমুল এন্ড ব্রাদার্স নামের একটি সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টম হাউস এ দাখিল করেছে। কাগজপত্রের কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। আজ সোমবার (১১ই ডিসেম্বর) ট্রাকগুলো বেনাপোল বন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে বলে জানা গেছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, ভারত থেকে ৬টি ট্রাকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানি হয়েছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় এখন পর্যন্ত এসব ট্রাক বন্দরে রয়েছে। খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!