আমতলীতে স্বরণ সভা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে স্বরণ সভা

আমতলীতে স্বরণ সভা

আমতলী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক আলহাজ্ব এবিএম আছমত আলী আকনের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় স্বরণ সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার আমতলী বন্দর মাদ্রাসা মিলনায়তনে এ স্বরণ সভা করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস হাওলাদারের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আখতারুজ্জামান বাহাদুর। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুখতারুল ইসলাম, উপাধাক্ষ মোঃ ইউসুফ আলী,  অবসরপ্রাপ্ত সিনিয়ন শিক্ষক মাওলানা আব্দুল খালেক, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, সুপার মাওলানা মুহা. আনোয়ার হোসেন, মাওলানা আবু তাহের, মাওলানা সোলাইমান হোসেন ও প্রভাষক আসাদুল্লাহ প্রমুখ। স্বরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামলায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম আছমত আলী আকন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমতলী থানা মুক্ত দিবসে অগ্রনী ভুমিকা পালন করেছেন। তৎকালিন ওসি রইস ভুইয়ার সঙ্গে থানা মুক্ত করতে সমঝোতার বৈঠক করেন কিন্তু রইস ভুঁইয়া সমঝোতা বৈঠক ভন্ডুল করে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করেন। পরে মুক্তিযোদ্ধারা রইস ভুইয়ার বাহিনীকে হটিয়ে আমতলী মুক্ত করেন। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আমতলী বন্দর ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!