সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২৩ জনকে সম্মাননা প্রদান

তালতলীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২৩ জনকে সম্মাননা প্রদান

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২৩ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা  হয়েছে। গার্লস গেট ইকুয়্যাল (জি জিই) প্রকল্পের সহযোগীতায় বুধবার উপজেলার রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর মাঠ প্রাঙ্গনে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। গার্লস গেট ইক্যুয়াল প্রকল্পের আমিনুল হক লিটন এবং শান্তা হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি শহিদুল ইসলাম খাঁন, আরডিএফ এর পরিচালক এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মনিকা নাজনীন, ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা, ড.,কামরুজ্জামান বাচ্চু, উপজেলা সমন্বয়কারী সাদিক বিন আনসারী, গার্লস গেট একু্য়্যাল প্রোজেক্টের শাহীন গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গার্লস গেট ইকুয়্যাল (জি জিই) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। বিদ্যালয়ে মেয়ে শিশুদের ধরে রাখা, কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহের ঝুঁকিতে থাকা মেয়ে ও পরিবারগুলোর জন্য অর্থনৈতিক সুযোগগুলি শক্তিশালীকরণ, কমিউনিটিতে মেয়ে শিশুদের যথাযথ মূল্যায়ন ও দেরিতে বিয়ে দেয়ার সামাজিক প্রথা প্রচলন, শিশু অধিকার লংঘন বিশেষত: শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে সাড়া প্রদানে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীলদের জবাবদিহিতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তবে এই এলাকা বাল্যবিবাহ মুক্ত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!