গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

গলাচিপায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬টা ৪৫ মিনিটে গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!