শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় গণবিজ্ঞপ্তি জারী, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গলাচিপায় গণবিজ্ঞপ্তি জারী, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানকল্পে গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে। আর এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে গণবিজ্ঞপ্তি সম্পর্কে জনগণকে অবহিত করণ মাইকিং করা হয়েছে। মাইকিং প্রচার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় লাইসেন্সবিহীন সকল ধরণের মোটর সাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, মোটর সাইকেল চালক ও আরোহীগণ হেলমেট পরিধান সহ অন্যান্যা আইন মেনে চলতে হবে, ফিটনেস বিহীন যেকোন মটরযান চলাচল বন্ধ থাকবে, রাস্তার পাশে অবৈধ স্থাপনা ফুটপাত দখল করে রাস্তার উপর অবৈধভাবে রাখা নির্মান সামগ্রী, কাঠের গুড়ি, দোকান পাঠ সামগ্রী ২৪ ঘন্টার মধ্যে অপসারণের জন্য বলা হয়েছে। এছাড়াও লাইসেন্স ব্যতিরেকে উন্মুক্ত স্থানে ও রাস্তার পাশে যত্রতত্র জ্বালানী তেল বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরে সন্ধ্যা ৬টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল পৌর শহরের চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জনকে আর্থিক জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, এ অভিযান নির্বাচন পর্যন্ত অব্যহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান, গোলখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আকাশ মিয়া ও গলাচিপা থানা পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!