গলাচিপায় নৌকার নির্বাচনী সভায় গণজোয়ার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় নৌকার নির্বাচনী সভায় গণজোয়ার

গলাচিপায় নৌকার নির্বাচনী সভায় গণজোয়ার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নৌকা মার্কার নির্বাচনী সভায় গণজোয়ার দেখা গেছে। গলাচিপা শহরের পৌরমে  মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সভায় আওয়ামী লীগের মনোনীত ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা দশমিনার নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা বলেন, যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মার্কা নৌকা এর বাইরে আর কিছু নেই। তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণের সময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি জীবন বাজি রেখে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আমার সময় গলাচিপায়-দশমিনায় সালিশ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। তাই নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন সাহ জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহŸান জানান। এ সময় উপজেলা পৌর ম  জন সমুদ্রে পরিনত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম রনো, কালিবাড়ি কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা দিলীপ বণিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সমির কৃষ্ণ পাল সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। পরে সন্ধ্যা ৬ টায় পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে নৌকা মার্কার উঠান বৈঠকে নেতাকর্মীদের সাথে এসএম শাহজাদা যোগদান করেন। গলাচিপা পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদার সহধর্মীনি মোসা. মাহমুদা বেগমের নেতৃত্বে নারী কর্মী ও ভোটারদের নিয়ে নৌকা মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়ে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বর প্রদক্ষিণ করে উঠান বৈঠকে এসে মিলিত হন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!