গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর মোবাইল কোর্ট পরিচালনা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর মোবাইল কোর্ট পরিচালনা

গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর মোবাইল কোর্ট পরিচালনা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধের লক্ষে মটর সাইকেল এর উপর ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল। বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা চত্বরের সামনে শহরের প্রধান সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত কাজ করে এই আদালত। এ সময় হেলমেট পরিধান না করায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর অপরাধে প্রায় ৫০টি মোটরসাইকেল আটক ও আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও যাদের হেলমেট ছিলো না তাদের বাসা থেকে হেলমেট আনিয়ে গাড়ি ছাড়া হয় এবং সতর্ক করে দেয়া হয়। অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গলাচিপা থানা পুলিশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকাশ মিয়া, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী মাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান সামনে আরো চলবে। সকলকে সড়ক আইন মেনে গাড়ি চালাতে হবে। গণবিজ্ঞপ্তি মেনে চলতে হবে। গণবিজ্ঞপ্তির আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!