সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক হোসাইন আলী

আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি জসিম, সম্পাদক হোসাইন আলী

আমতলী প্রতিনিধিঃ আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলের একটি হল রুমে এ কমিটি গঠন করা হয়েছে।

সিনিয়র সদস্য মোঃ নাশির উদ্দিনের সভাপতিত্বে আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার (আমতলী) মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা (আমতলী) মোঃ হোসাইন আলী কাজীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন আহম্মেদ (নয়া শতাব্দি), মোঃ ফয়সাল বারী (জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাতবর (মানবকন্ঠ), অর্থ সম্পাদক মোঃ রিপন মুন্সি (আলোকিত সকাল), পাঠাগার ও ক্রীড়া সম্পাদক হাইরাজ মাঝি (বাংলা টিভি), দপ্তর সম্পাদক মাহবুব বিশ্বাস টিটু (আলোকিত প্রতিদিন) , প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান (সৈকত সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচএম রাসেল (ভোরের ডাক), সদস্য পরিতোষ কর্মকার (বাংলাদেশ প্রতিদিন), মোঃ জয়নুল আবেদীন (নয়া দিগন্ত) ও ইকবাল তালুকদার (সমাচার)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!