আমতলীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
আমতলীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

আমতলীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার সাউথ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরনের দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। এ ঘটনার সাথে জড়িত বখাটে ইমাম হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, আমতলী পৌর শহরের ওয়াবদা সড়কের এক প্রবাসীর কন্যা সাউথ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।  বাবা প্রবাসে থাকায় ওই ছাত্রী একাই বিদ্যালয়ে আসা যাওয়া করতো। গত এক বছর ধরে ওই ছাত্রীকে পৌর শহরের পুরাতন হাসপাতাল সড়কের আবদুর রহিম আকনের বখাটে ছেলে ইমাম হোসেন উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই ছাত্রী বখাটের কু-প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয় বখাটে ইমাম হোসেন। সোমবার ব্যবহারিক পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী ওয়াবদা সড়কের বাসায় যাচ্ছিল। পথিমধ্যে ঈদগাহ সংলগ্ন ব্রীজের নিকটে পৌছলে ওই পরীক্ষার্থীকে বখাটে ইমাম হোসেন ও তার সহযোগীরা তুলে নিয়ে যায়। ঘটনার পরপর ওই পরীক্ষার্থীর মা ও স্বজনরা বিষয়টি আমতলী থানার ওসি আবুল বাশারকে জানায়। পুলিশ দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে ওই মেয়েকে উদ্ধার করে। ঘটনার পরপর বখাটে ইমাম হোসেন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। বর্তমানে ওই মেয়েটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে একটি প্রভাবশালী মহল বখাটে ইমাম হোসেন ও তার পরিবারকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে।
অপহৃতার মা বলেন, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাদক মামলার আসামী বখাটে ইমাম হোসেন বিভিন্ন সময়ে আমার মেয়েকে উত্ত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে ওই বখাটের প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। দু’দিন পরে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, মেয়েকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলা হলে ডাক্তারী পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!