বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পথসভা

পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পথসভা

উত্তম কুমার, বাউফলঃ পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ স ম ফিরোজের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে৷ বাউফল পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই পথসভার আয়োজন করেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নৌকা মার্কার এই পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় আ স ম ফিরোজ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। তাই সাত তারিখ সকল ভোটারটা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রথম পৌর প্রশাসক (চেয়ারম্যান) বাবু জীবন কৃষ্ণ সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডা, শামসুল আলম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম শাহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনায়েত খান সানাসাবেক ছাত্রলীগ সভাপতি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!