শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সবমহলে শোক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গলাচিপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সবমহলে শোক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় রতদনী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো. মতিউর রহমান (মাস্টার) মারা গেছেন। তার মৃত্যুতে সবমহলে শোক প্রকাশ করেছে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

জানা যায় মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৮ টা ৪০ মিনিটে নিজ বাসভাবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার নিজ গ্রাম উলানিয়া বাজারস্থ বায়তুল আয়শা জামে মসজিদে আছর নামাজ পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উপস্থিতিতে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!