গলাচিপায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গলাচিপায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নতুন বছরের শুরুতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা।

আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা খান, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস, চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সুমন হাওলাদার, ইউনিয়ন সমাজকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. সোবাহান মিয়া, আভা রানী শীল, মো. মনিরুল ইসলাম, অফিস সাহকারি যুক্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক ফাতিমা বিনতে মালেক, অফিস সহায়ক অর্জুন চন্দ্র শীল, নিরাপত্তা প্রহরী মো. দেলোয়ার হোসেন, শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী, এনজিওকর্মীরা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!