বাউফলের হাবিব ফকির নতুন রিকশা পেয়ে মহাখুশি | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বাউফলের হাবিব ফকির নতুন রিকশা পেয়ে মহাখুশি

বাউফলের হাবিব ফকির নতুন রিকশা পেয়ে মহাখুশি

উত্তম কুমার, বাউফলঃ দেড় মাস আগে উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের বৃদ্ধ হাবিব ফকির  (৭০)। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন তার উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত রিকশাটি নেই। রিকশাটি চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। অভাব অনটনের সংসারে না খেয়ে থাকার উপক্রম তৈরি হয় তার। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দিনযাপণ শুরু করেন। দাদার উপর নির্ভরশীল বারেক ফকিরের একমাত্র নাতি বেল্লালের লেখাপড়াও অনিশ্চিত হয়ে পড়ে। এ খবর পেয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী সাহায্যর হাত বাড়িয়ে দেন। ভিক্ষুক পূণর্বাসণ কর্মসূচীর আওতায় বারেক ফকিরকে একটি নতুন রিকশা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার সেই রিকশাটি বারেক ফকিরের হাতে তুলে দেন ইউএনও মো. বশির গাজী। নতুন রিকশা পেয়ে মহাখুশি হাবিব  ফকির।

এ সময় বারেক ফকির বলেন, আমার একমাত্র ছেলে দীর্ঘদিন থেকে কোনো খোঁজখবর রাখে না। আমি এই বৃদ্ধ বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। একমাত্র নাতিকে আমি নিজের খরচায় মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াচ্ছি। প্রতিদিন রিকশা চালিয়ে যে রোজগার করি তাতেই কোনো রকম সংসার চলে যায়। এরই মধ্যে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পর রিকশাটি চুরি হয়ে যায়। এরপর আমার সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার পর তিনি সবকিছু জেনে আমাকে একটি নতুন ব্যাটারী চালিত রিকশা দিয়েছেন। তাই মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে আমি কৃতজ্ঞ। মঙ্গলবার রিকশা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!