গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্ব পালন করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী। লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান এর নেতৃত্বে ৬৬ জন সদস্যের একটি টিম গলাচিপা উপজেলার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত গলাচিপায় স্ট্রাইকিং ফোর্স হিসিবে সেনাবাহিনী উপস্থিতি থাকবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি’র মতো বাহিনীগুলোর সাথেই গলাচিপায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। অতীতেও নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ও তৎপর রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!