নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে- এসএম শাহজাদা | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে- এসএম শাহজাদা

নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে- এসএম শাহজাদা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে-বললেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা বলেন, গলাচিপা ও দশমিনার উপজেলার মানুষ শান্তি প্রিয় মানুষ। শান্তির পথে থেকে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করতে নৌকায় ভোট দিবে। গত ৫ বছর এ আসনের শান্তিপ্রিয় মানুষ চাঁদাবাজি ও হয়রানী থেকে মুক্ত ছিল। সকল ধরণের সন্ত্রাস ও শালিস বাণিজ্য বন্ধে এসএম শাহজাদার ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাই এবারের নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে সাধারণ মানুষ শান্তির পক্ষে থাকবে। এ সময় বক্তারা হাজারো মানুষের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্ভবনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।

রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মস্তফা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সহ-সভাপতি হারুন-অর রশিদ, রেজাউল করিম, কাশিনাথ দত্ত, বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর দাস, কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!