গলাচিপায় লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

গলাচিপায় লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, লিফলেট, ব্যানারের ছড়াছড়ি দেখা গেছে উপজেলার সকল ইউনিয়ন ও শহরে। এতে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে এ চিত্র উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ ঘিরে উপকূলীয় উপজেলা গলাচিপার সর্বত্র ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। বাঙালী জাতি হিসেবে উৎসব প্রিয় জাতি। যেকোন একটা উপলক্ষ পেলেই মেতে উঠে আনন্দ-উল্লাসে। এই আনন্দের কারণেই হয়তো শত অভাব অনটনের মধ্যে থেকেও গ্যালারিতে বসে বলে উঠতে পারি ‘হাউজ দ্যাট’। আবার প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে গর্জে উঠে বলতে পারি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে বাঙালী জাতি পেয়ে গেছে এমনই একটি উৎসব। এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে, হাট-বাজারের চায়ের দোকান পর্যন্ত। ‘ভোট’ নামক এ উৎসবে রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রম ও পেশাজীবী সংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও শামিল হচ্ছে আলোচনায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে চলছে ভোটের আলাপ। যে কারণে পুরো উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। মিছিল মিটিং, কেন্দ্র কমিটি গঠন, মহিলা সমাবেশ, উঠান বৈঠক কি নেই কর্মসূচীতে। ঘরে ঘরে গিয়ে ভোটও চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই ভোটের কথা। বিগত বছরে সরকার কি কি উন্নয়ন করেছে, কেমন ছিল এলাকার সাধারণ মানুষ, জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে কিনা এসবই এখন আলোচনার বিষয়। ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের দম ফেলানোর একটু ফসরৎ নেই। মাঠ চষে বেড়াচ্ছন সকল প্রার্থীরা। সাধারণ মানুষের ভোটকে নিজের পক্ষে নিতে দিচ্ছেন বিভিন্ন ধরণের আশ্বাস। বিশেষ করে উপজেলার উন্নয়নের কথাই বলছেন তারা। পোস্টার, ব্যানার, লিফলেট দেখে শিশু ও বৃদ্ধরাও শামিল হচ্ছেন এই আনন্দে। উপজেলার সর্বত্র আনন্দের বন্যা বইছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা, স্বতন্ত্রী প্রার্থী ঈগল মার্কার আবুল হোসেন, জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল মার্কার প্রার্থী মো. নজরুল ইসলাম, এছাড়া এ ওয়াই এম কামরুল ইসলাম টেলিভিশন, মো. ছাইফুর রহমান আম ও মো. নুরে আলম একতারা মার্কা নিয়ে লড়ছেন। এ আসনে ছয়জন প্রার্থীই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!