সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বরগুনা-১আসনে ৫৭ কেন্দ্র ঝুঁকিপুর্ণ

বরগুনা-১আসনে ৫৭ কেন্দ্র ঝুঁকিপুর্ণ

আমতলী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ৫৭ কেন্দ্রই ঝুঁকিপুর্ণ। এর মধ্যে আমতলী ২৩, বরগুনা সদর ২৪ ও তালতলী ১০ কেন্দ্র ঝুকিপুর্ণ।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ৪ লক্ষ ৮৩ হাজার ৯১১ ভোটার রয়েছে। এর মধ্যে আমতলী উপজেলায় এক লক্ষ ৭২ হাজার ৩৩৭, বরগুনা সদর উপজেলায় দুই লক্ষ ৩০ হাজার ৬৬০ ও তালতলী উপজেলার ৮০ হাজার ৯১৪ জন ভোটার। এ ভোটাদের সুষ্ঠু ভোট গ্রহনে নির্বাচন কমিশন ১৮৭ টি কেন্দ্র নির্ধারণ করেছেন। ওই কেন্দ্রগুলোর মধ্যে আমতলী ৬৩, বরগুনা ৯৫ ও তালতলীতে ২৯ টি কেন্দ্র। এ কেন্দ্র গুলোর মধ্যে আমতলীতে ২৩, বরগুনা সদর ২৪ ও তালতলী উপজেলায় ১০ কেন্দ্র ঝুকিপুর্ণ। সুষ্ঠু ভোট গ্রহনে এ ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তা বলয়ে আনার জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তায় সর্বস্তরের ব্যবস্থা নেয়া হবে। কোন ক্রমেই এ সকল কেন্দ্রে নিরাপত্তার ব্যপারে ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!