আমতলীতে পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন

আমতলীতে পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ কেন্দ্রগুলোতে আগুন দেয়া হয়। স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোট চেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। কেন্দ্রগুলো হলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদ্রাসা কেন্দ্র, মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পৌরসভার ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। দ্রæত স্থানীয়রা এ আগুন নিয়ন্ত্রনে আনে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রা জানান আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কেন্দ্রে আগুন দিয়েছে।

চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ইমাম হোসাইন বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয় এবং লাইব্রেরীর সামনে আগুন দেয়। স্থানীয়রা দেখে আগুন নিয়ন্ত্রন আনে। এতে ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ডালাচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিফাত ও কুলসুম বলেন, আগুন দেয়ার খবর পেয়ে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে বিদ্যালয় ভবনের টিনের বেড়ায় আগুন লেগে সামান্য পুড়ে গেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। কোন ক্ষয়-ক্ষতি হয়নি। আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!