বরগুনা-১ আসন নাম লেখাতে ছয় এমপি প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বরগুনা-১ আসন নাম লেখাতে ছয় এমপি প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত

বরগুনা-১ আসন নাম লেখাতে ছয় এমপি প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত

আমতলী প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে নাম লেখাতেই ছয় এমপি প্রার্থীসহ সাতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ছয় প্রার্থীর কেউ ভোট প্রাপ্তিতে তিন অংকের ঘর পারাতে পারেনি। তাদের ্এমন ভোট প্রাপ্তিতে তারা সাধারণ মানুষের মধ্যে হাস্যস্কারে পরিনত হয়েছে। তবে আওয়ামীলীগ বিদ্রোহী হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার প্রাপ্ত ভোট আঠারো হাজার ৭’শ ৫৪।

জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু, গোলাম সরোয়ার ফোরকান, খলিলুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ খলিলুর রহমান, এনপিপি পার্টির মাহবুবুর রহমান, বিএনএম পার্টির মাসুদ কামাল, তৃণমুল বিএনপির ইউনুস সোহাগ, তরিকত ফেডারেশনের শাহ মোঃ আবুল কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। মাহবুবুর রহমান, মাসুদ কামাল, ইউনুস সোহাগ ও শাহ মোঃ আবুল কামাল নাম সর্বস্ব দলের মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নাম লেখাতেই এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ছয় প্রার্থীর কেউ ভোট প্রাপ্তিতে তিন অংকের ঘর পারাতে পারেনি। তাদের এমন ভোট প্রাপ্তিতে তারা সাধারণ মানুষের মধ্যে তারা হাস্যস্কারে পরিনত হয়েছে। তবে আওয়ামীলীগ বিদ্রোহী হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী খলিলুুর রহমান ভোট প্রাপ্তিতে পাঁচ অংকের ঘর পেরিয়ে গেলেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ট্রাক প্রতিক ১৮ হাজার ৭’শ ৫৪, নুরুল ইসলাম কেতলি প্রতিক ৯’শ ৯৬ , এনপিপি প্রার্থী মাহবুবুর রহমান ১৭৩, তৃণমুল বিএনপির ইউনুস সোহাগ ২৮৮, জাতীয় পার্টির খলিলুল রহমান ৩৪৪, বিএনএম পার্টির মাসুদ কামাল ৬৬ ও তরিকত ফেডারেশন পার্টির শাহ আবুল কালাম ৪২০ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের ধারা মতে সাত প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা বলেন, বেশ কয়েকজন প্রার্থী নাম সর্বস্ব দলের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এরা সকলেই ভোট প্রাপ্তিতে তিন অংকের ঘর পার করতে পারেনি। তারা প্রার্থী হয়ে অকারনে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করছে।

উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!