বাউফলে ফেসবুক লাইভ প্রকাশের ১২ ঘন্টার মধ্যে ঘর পেয়েছেন অসহায় পরিবার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বাউফলে ফেসবুক লাইভ প্রকাশের ১২ ঘন্টার মধ্যে ঘর পেয়েছেন অসহায় পরিবার

বাউফলে ফেসবুক লাইভ প্রকাশের ১২ ঘন্টার মধ্যে ঘর পেয়েছেন অসহায় পরিবার

উত্তম কুমার, বাউফলঃ দিনমজুর মোশারফ হোসেন স্ত্রী শিরিন বেগম ও এক সন্তানকে নিয়ে উঠেছেন মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তার মুখে আনন্দের হাসি। চালচুলোহীন অসহায় এই পরিবার একটি ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন দীর্ঘ চার বছর। মোসারেফের মানবেতর জীবনযাপন নিয়ে ফেইজবুকে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর  উপজেলা প্রশাসনের বউফলের

সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক কুমার কুন্ডু সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এরপর অসুস্থ দিনমজুর মোশারফ হোসেনের জন্য ঘর বরাদ্দ দেন ইউএনও মো. বশির গাজী।

দিনমজুর মোশারেফের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়ে।  ইউএনও   সকাল ১১ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মোশারফের হাতে  ঘরের চাবি,  শীতবস্ত্র ও একমাসের খাবারের ব্যবস্থা করে দেন। পরিবারটির গতকালের কান্না জড়িত মুখে রাত  পোহাতেই ফুটেছে সুন্দর হাসি। এতে স্থানীয়রাও অত্যান্ত আনন্দিত।  ঘরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোশারফের স্ত্রী শিরিন বেগম জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসন আমাদের যে সহায়জা কেছেন এজন্য তাদেরকে  ধন্যবাদ জানান।

এসময় ইউএনও মো. বশির গাজী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও’র মাধ্যমে জানতে পারি একটি ভূমিহীন পরিবার জরাজীর্ণ ঘরে বসবাস করছে। এরপরে আমরা সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠাই এবং তিনি সরেজমিন তদন্ত কারে তাদের প্রকৃত ভূমিহীন হিসেবে চিহ্নত করেন। আজকে আমরা তাকে মুজিববর্ষের একটি ঘরে উঠিয়ে দিয়েছি এবং শীতবস্ত্র ও এক মাসের খাবারেরও ব্যবস্থা করেছি।

ঘর হস্তান্তরের সময় ইউএনও, এসিল্যান্ড, পৌর কাউন্সিলর, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সহসভাপতি এবিএম মিজানুর রহমান সহজ অন্যান্য মিডিয়া কর্মীগণ উপস্থিত  ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!