শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পাবলিক পরীক্ষার আদলে প্রস্তুতিমূলক পরীক্ষা

গলাচিপায় পাবলিক পরীক্ষার আদলে প্রস্তুতিমূলক পরীক্ষা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  ২০২৪ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় আদলে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করে মনোবল বাড়াতে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে ব্যতিক্রম এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় একযোগে উপজেলার ১৪ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে দ্বায়িত্ব পালন করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মূলত পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীদের ভেতর থেকে পরীক্ষাভীতি দূর করে, প্রস্তুতি যাচাই ও প্রশ্ন কাঠামো বোঝাতে এ ধরনের পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটির তত্ত্বাবধানে ছিলো উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং বাস্তবায়ন করে গলাচিপা স্কিল ল্যাব। এর আগে গতবছর ২০২৩ সালের এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের একইভাবে প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সারা ফেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। তার এমন উদ্যাগ কে স্বাগত জানিয়েছেন সবাই। প্রস্তুতিমূলক এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে পরীক্ষার্থীরা জানায়, বোর্ড পরীক্ষার আগে প্রাক প্রস্তুতিমূলক পরীক্ষা হওয়ায় অনেকটা ভীতি দূর হয়েছে।

অভিভাবকরা জানায়, মূল পরীক্ষার আদলে পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। এ রকম একটি  উদ্যোগ প্রতিবছর নেওয়ার আহ্বান করেন। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, এ পরীক্ষা আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীরা খুবই আনন্দিত। পাবলিক পরীক্ষার পূর্বে এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হবে। উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ বলেন,  পরীক্ষা ভীতি দূর করে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই করতে এই পরীক্ষা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীদের মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এ পরীক্ষা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, শিক্ষার্থীদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনেক ভয়ভীতি কাজ করে। তাই পুরো বোর্ড পরীক্ষার আদলে আমরা পরীক্ষাটা নিয়েছি। আমাদের লক্ষ্য একটাই পরীক্ষার্থীদের ভয়ভীতি দূর করা ও প্রস্তুতি যাচাই করা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!