আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের বীজ রোপন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের বীজ রোপন

আমতলীতে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের বীজ রোপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রথম রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে সমলয় বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মান্নানের জমিতে এ বীজ রোপনের উদ্বোধন করেছেন। এ নতুন প্রযুক্তির মাধ্যমে বীজ রোপনের দৃশ্য দেখতে শত শত কৃষক দক্ষিণ আমতলী গ্রামে ভীড় জমায়।

জানাগেছে, কৃষকদের নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচে কৃষি ব্যবস্থাকে কৃষককের দোর গোরায় আনার জন্য প্রকল্প হাতে নেয় সরকার। এ লক্ষে গত বছর ২৯ ডিসেম্বর ৫০ একর জমিতে বোরো ধানের বীজ রোপনের জন্য ৪৫০০ টি ট্রেতে বোরো ধানের চারা রোপন করে উপজেলা কৃষি বিভাগ। ২৫ দিনে ওই চারা বীজে পরিনত হয়। মঙ্গলবার দক্ষিণ আমতলী গ্রামের কৃষক আব্দুল মন্নানের জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ওই বোরো ধানের বীজ রোপনের উদ্বোধন করা হয়। বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম এ বীজ রোপনের উদ্বোধন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ ঈশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.আবু সৈয়দ মোঃ জোবাইদুল আলম, অতিরিক্ত পরিচালক এসএম বদরুল আলম, ইকবাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও অতিরিক্ত উপ-পরিচালক সিএম রেজাউল করিম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!