গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন

গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বিপুল ভোটে ২য় বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় এস.এম. শাহজাদা (এমপি) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন গলাচিপা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে স্বচ্ছ, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহণ করায় এস.এম. শাহজাদা (এমপির) সাথে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্যদের এক সৌজন্য সাক্ষাতে ফুল দিয়ে বরণ করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় গলাচিপাস্থ এস.এম. শাহজাদা (এমপির) নিজস্ব বাসভবনে এ সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, প্রফেসর মো. জাকির হোসেন, সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল, মুন্তাসির মামুন, মাসুদ মিয়া, রিয়াদ হোসাইন, হাসান এলাহী, সাকিব হাসান, আহসান উদ্দিন জিকু, পলাশ হাওলাদার, মো. নাসির উদ্দিন, সঞ্জিব দাস, কমল সরকার, বিনয় কর্মকার ও সঞ্জীব সাহা প্রমুখ।

এ সময় এস.এম. শাহজাদা (এমপি) সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরবেন। পাশাপাশি আমাকে কোন বিষয়ে প্রয়োজন হয় তখন সরাসরি আমাকে ফোন করবেন। আপনাদের জন্য আমি সার্বক্ষনিক প্রস্তুত আছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!