শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ মেলা শুরু

গলাচিপায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ মেলা শুরু

সঞ্জিব দাস,গলাচিপাঃ “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী গলাচিপায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি  জুয়েল রানা উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা গলাচিপায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবে।

এ সময় আরও উপস্থিত মোঃ রেজাউল করিম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গলাচিপা, পটুয়াখালী।  মোঃ ফোরকান কবির, অধ্যক্ষ, গলাচিপা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে।

 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!