ছারবো না এই শহর – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
ছারবো না এই শহর

ছারবো না এই শহর

মোঃ বেল্লাল হাওলাদারঃ

এই শহরে প্রতিমাসে ভাড়াটিয়াগণ দিচ্ছে ভাড়া,

সময় মতো রসদ ঘাটতি পাওনাদারে দিচ্ছে তাড়া।

দেখছি মানুষ রঙে ঢঙে কত ধারায় দিন কাটায়,

তাদের কথা লিখতে গেলে ষড়যন্ত্রের গন্ধ রটায়।

দুর্নীতিতে ছেয়ে গেছে জুয়ার আসর খটখটায়,

পেশির জোরে ভোগ দখলে উঠছে কত উচ্চতায়।

উঁচু যতো দালানকোঠা কতটুকু সততায়,

সততার নাম গলিয়ে কষ্টে কতজনা বাস হারায়।

সমালোচনার শহর জুড়ে এমনই করছে বসবাস

মিথ্যা দুর্নাম রটাচ্ছে সব পাঠাবে কষ্টের কারাবাস।

যাচ্ছি নাতো, আমার’ও আছে নিগুঢ় ভাবনা বিশ্বাস,

ছাড়বো না এই শহর যতক্ষণ আছে হৃদয়ে নিশ্বাস!

রচনাকাল: ৩১ জানুয়ারি-২০২৪

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!