আমতলীতে যৌতুক দিতে অস্বীকার করায় এসিড মেরে ঝলসে দেয়া ও তালাক দেয়ার হুমকি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে যৌতুক দিতে অস্বীকার করায় এসিড মেরে ঝলসে দেয়া ও তালাক দেয়ার হুমকি

আমতলীতে যৌতুক দিতে অস্বীকার করায় এসিড মেরে ঝলসে দেয়া ও তালাক দেয়ার হুমকি

আমতলী প্রতিনিধিঃ তরমুজ চাষ করতে এক লক্ষ টাকা যৌতুক দিতে অস্বীকার করায় স্বামী আব্বাস খাঁন স্ত্রী পলাশী আক্তারকে এসিড মেরে ঝলসে দেয়া ও তালাক দেয়ার হুমকি দিচ্ছে। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বামী আব্বাস খানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন স্ত্রী পলাশী বেগম। স্বামীর ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসনের কাছে তিনি জীবনের নিরাপত্তার দাবী জানান। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।

লিখিত বক্তব্যে পলাশী আক্তার বলেন, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের সোহরাফ খাঁনের ছেলে আব্বাস খাঁনের মঙ্গে গত বছর মে মাসে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আব্বাস আমার বাবার কাছে বিদেশ যাওয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। জীবনের সুখের কথা চিন্তা করে বাবা তার চাহিদামত টাকা দেয়। ওই টাকা নিয়ে তিনি বিদেশ না গিয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঘুরে আসেন। তিন মাস পরে তিনি আবারো ব্যবসার কথা বলে তিন লক্ষ টাকা  যৌতুক দাবী করেন। এ টাকা দিতে আমার বাবা অস্বীকার করেন। এরপর তিনি আমার ওপর অমানষিক নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে বাবা আবারো তাকে তিন লক্ষ টাকা দেয়। ওই টাকা নিয়ে তিনি লাপাত্তা হয়ে যায়। গত তিন মাস খোঁজ খবর ছিল না। গত একমাস পুর্বে তিনি তরমুজ চাষ করবে বলে আমার কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবী করেন। আমার পরিবার এ টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গত ১৪ জানুয়ারী আমাকে ঘরের মধ্যে আটকে রেখে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আমার স্বজনরা এসে আমাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই হাসপাতালে আমি তিনদিন চিকিৎসা নিয়েছি। তার ভয়ে মামলা করতে সাহস পাইনি। টাকা না দিলে তিনি আমাকে এসিড মেরে ঝলসে দেয়া ও তালাক দেয়ার হুমকি দিচ্ছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছি এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন মুহুর্তে আমার স্বামী আমাকে এসিড মেরে ঝলসে দেয়াসহ নানাভবে হত্যা করতে পারে। আমি পুলিশ প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে স্বামী আব্বাস খাঁনের মুঠোফোনে (০১৮৩৯৩০৮৪৩৯) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!