সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীর অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমতলীর অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার স্ত্রী জাহানারা ইসলামের মালিকানাধীন এনবিএম অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে এলাকার দুই শধাধিক মানুষ অংশ নেয়। প্রশাসনকে  দ্রুত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে গুলিশাখালীবাসীকে রক্ষার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও লোকালয়ে ২০১৩ সালে নুরুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম এনবিএম নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ওই ইটভাটি সংলগ্ন তিনপাশে গ্রাম ও গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পুর্ব গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসহাক মাধ্যমিক বিদ্যালয়  রয়েছে। ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ চরম আকারে বিঘিœত হচ্ছে। ধোয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা শাস কষ্ট, হাপানি রোগে ভুগছেন।

গুলিশাখালী ইউনিয়নের পরিবেশের ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় বুধবার দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ  করেছে। গুলিশাখালী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভে দুই শতাধিক মানুষ অংশ নেয়। কা ন আলী ফকিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম বয়াতি, আব্দুস ছত্তার মোল্লা, সামসুল পঞ্চায়েত, আমিনুল ইসলাম, কবির হাওলাদার, নাঈম ইসলাম, আল আমিন ও শাহীন হাওলাদার। মানববন্ধনে বক্তারা প্রশাসনকে দ্রুত ওই ইটভাটা বন্ধ করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে গুলিশাখালী বাসীকে রক্ষার দাবী জানিয়েছেন।

এনবিএম ইটভাটির মালিক জাহানারা ইসলামের স্বামী নুরুল ইসলাম মিয়া বলেন, মানববন্ধন করে যদি ইটভাটা বন্ধ করতে পারে, করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!