আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ উদ্ধার | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ উদ্ধার

আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পরে আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের খালের চরে হোগলপাতার খেত থেকে তানজিলা নামের এক ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে । বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। তানিজলা (১৩) তোফাজ্জেল খাঁনের কন্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে তানজিলার চাচাতো ভাই হৃদয় খাঁনকে (১৮) পুলিশ আটক করেছে।

জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনে মাদ্রাসায় পড়–য়া কন্যা তানজিলা সোমবার সকালে বাড়ীর সামনে বের হয়। এর সময় তানজিলাকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে হৃদয় খাঁনের (১৮) মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব হয়। কিন্তু এরপর থেকে ওই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে অপহরণের দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খালের চরে হোগলপাতার খেতের মধ্য থেকে বুধবার দুপুরে তার হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করে। আটককৃত হৃদয় তানজিলার চাচাতো ভাই। হৃদয় খাঁনের বাবার নাম শহীদুল খাঁন। পুলিশ ওইদিন বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। খবর পেয়ে বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সোমবার সকালে তানজিলাকে বাড়ীর সামনে থেকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়।ওই দিন রাতে একটি মোবাইল থেকে তানজিলার বাবার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। তারা আরো বলেন, বুধবার দুপুরে পুলিশ তানজিলার বাড়ীর সামনে খালের চরে হোগলপাতার খেত থেকে হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ উদ্ধার করেছে।

তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, একটি মোবাইল ফোন থেকে আমার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আমি মুক্তিপণ দিতে বিলম্ব করায় আমার মেয়েকে হত্যা করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হৃদয় খানকে আটক করা হয়। এ ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!