গলাচিপায় গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ইউএনও | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ইউএনও

গলাচিপায় গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপাঃ ঘুরে ঘুরে অসহায় মানুষের কাছে কম্বল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ভবানীখোলা কালী মন্দিরে তিনি এ কম্বল বিতরণ করেন। এসময় অসহায় মানুষকে নিজ হাতে কম্বল তুলে দেন।

কম্বল পাওয়া শাহিদা বেগম, ঝুমুর রানী, শেফালী বেগম, সুকুমার শীল বলেন, রাতে শীতের তীব্রতা বাড়ে। এই রাতে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল স্যারের দেওয়া কম্বল আমাদের অনেকটাই উপকারে আসবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলার অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এখনো বিতরণ চলমান। নিজের হাতে ছিন্নমূল মানুষের হাতে কিছু কম্বল দিয়ে যাই। মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু বিশ্বজিৎ রায়, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, পূজা উদযাপন পরিষদের গলাচিপা পৌর শাখার সভাপতি কমল সরকার, ভবানী কালী মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক বাবু দিলীপ শীলসহ গ্রামের ব্যক্তিবর্গরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!