বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান

বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান

আপন নিউজ অফিসঃ সাগরকন্যা কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরি পরিষদ-২০২৪ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ফেব্রুয়ারী) বিকেল ৫টায় কুয়াকাটা হোটেল খান প্যালেস প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক বছর মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্য দিয়ে মোঃ জাফর খান সভাপতি, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান নির্বাচিত হন।

এছাড়াও সদস্য পদে মশিউর রহমান বাবলু, কাজী শামসুর রহমান ইকবাল, জাকির হোসেন, স্বপন ব্যানার্জী, আফরিন জাহান নিনা, ও চিন্ময় কর্মকার নির্বাচিত হন। নির্বাচনের দুই মাস পরে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আলী আশরাফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক রাজনৈতিক ও গনমাধ্যম কর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!